Foot March: কনস্টেবলের শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে শিয়ালদা থেকে মিছিল চাকরিপ্রার্থীদের
ABP Ananda | 19 Jul 2023 01:29 PM (IST)

রাজ্য পুলিশের কনস্টেবলের শূন্য পদে দ্রুত নিয়োগের দাবিতে শিয়ালদা থেকে মিছিল চাকরিপ্রার্থীদের। ধর্মতলা পর্যন্ত মিছিল করার কথা। চাকরিপ্রার্থীদের দাবি, ২০২০-তে রাজ্য পুলিশের কনস্টেবলের ৮ হাজার ৬৩২টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। পরীক্ষা হয় ২০২২-এর মে মাসে। চাকরিপ্রার্থীদের অভিযোগ, পরীক্ষায় উত্তীর্ণ হলেও ১৬০০ জন এখনও নিয়োগপত্র পাননি। এদের দ্রুত নিয়োগের দাবিতেই এই মিছিল। চাকরিপ্রার্থীদের দাবি, এই মুহূর্তে রাজ্য পুলিশের কনস্টেবলের ৬০ হাজার পদ শূন্য। এই সমস্ত পদেও দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন চাকরিপ্রার্থীরা।