Dev: ঘাটালের মানুষের জন্য আমি আবার ফিরলাম: দেব। ABP Ananda Live

West Bengal News: আজ, আরামবাগের প্রশাসনিক সভা থেকে যেমন একদিনে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন, তেমনই বুঝিয়ে দিলেন, ফের একবার ঘাটালের মুখ তিনিই। ঘাটালের মানুষদের উন্নয়নের স্বার্থে। দেব (Dev)। যাঁর অনুরাগী রয়েছে বিনোদন দুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক দুনিয়াতেও, আজ তাঁকে যেন ফের একবার পুরনো ছন্দে দেখল অনুরাগীরা। আর সেখানেই অভিমানের মেঘ সরিয়ে দেবের মুখে শোনা গেল ঢালাও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশংসা। আজ মঞ্চে দাঁড়িয়ে দেব বলেন, 'আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ওঁর ফ্যান। আমি ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। আমার ১০ বছরের লড়াই আর ঘাটালের মানুষদের ৭০-৭৫ বছরের লড়াই, স্বাধীনতার আগে থেকে যে লড়াই .. তার স্বার্থেই আমি ফের ঘাটাল থেকে লড়ব। সেই লড়াইয়ের নাম ঘাটাল মাস্টারপ্ল্যান। আমি জানি না ২০২৪ সালে কে জিতবে কে হারবে। আমি কেবল এটুকু চাইব, ঘাটাল মাস্টারপ্ল্যানটা যেন বাস্তবায়িত হয়। দিদিকে বলব, রাজ্য সরকারের হাত ধরে যেন ঘাটাল মাস্টারপ্ল্যানটা হয় এটুকুই আবেদন।' ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola