Kurseong News: একনাগাড়ে বৃষ্টি, নিভল আগুন, রক্ষা পেল পরিবেশ। ABP Ananda Live
West Bengal News: কার্শিয়াংয়ে (Kurseong) নিভল আগুন, রক্ষা পেল পরিবেশ। একনাগাড়ে বৃষ্টির ফলে দাবানলকে (Forest Fire) অনেকাংশে নিয়ন্ত্রণ করা গেছে। গত কয়েকদিন ধরে আগুন জ্বলছিল পাহাড়ের জঙ্গলে, স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ছিল আতঙ্ক। এবার বৃষ্টির ফলে আগুন নিয়ন্ত্রণে আসতেই হাসি ফুটেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ABP Ananda Live