Sourav Ganguly: সৌরভের বোর্ড সভাপতির পদ হারানো নিয়ে বিস্ফোরক সিএবি-র প্রাক্তন কর্তা তথা তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। Bangla News
সৌরভের বোর্ড সভাপতির পদ হারানো নিয়ে বিস্ফোরক সিএবি-র প্রাক্তন কর্তা তথা তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। ফেসবুকে তিনি লিখেছেন, বছর তিনেক আগে বিজেপির হাত ধরে ব্রিজেশ পটেলকে হঠিয়ে রাতারাতি বোর্ড প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অথচ প্রাক্তন ক্রিকেটার ব্রিজেশের প্রেসিডেন্ট হওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল। ব্রিজেশের বদলে সৌরভকে প্রেসিডেন্ট করা হয় শুধুমাত্র ২০২১ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে। একইরকমভাবে জগমোহন ডালমিয়ার মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়ে সিএবি প্রেসিডেন্ট হয়েছিলেন সৌরভ। অতীতে বাম আমলে সৌরভ গঙ্গোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্য ও অশোক ভট্টাচার্যের কতটা কাছের মানুষ ছিলেন, সেটাও সকলেরই জানা। আসলে কোনও বাঙালি নতজানু হয়ে কোনও পদে আসিন হলে, এটা সমগ্র বাঙালি জাতির কাছেই প্রবল লজ্জার হয়।
Tags :
Sourav Ganguly Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda BCCI ABP Ananda Bengali News