Pankaj Dutta: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, কী হয়েছে তার? ABP Ananda Live

ABP Ananda  |  23 Oct 2024 03:21 PM (IST)
ABP News

ABP Ananda Live: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। বারাণসীর একটি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি। বারাণসীর একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ দত্ত। নাক-মুখ দিয়ে শুরু হয় রক্তক্ষরণ। সংজ্ঞাহীন অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। রাজ্যের প্রাক্তন আই জি পঙ্কজ দত্তর অসুস্থতার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মমতার সমালোচনা বার বার সরব হয়েছেন পঙ্কজ। পুলিশের গাফলতি নিয়ে সরব হয়েছেন তিনি। সেই নিয়ে লাগাতার তাঁকে হেনস্থা করা হচ্ছিল। মমতার পাশাপাশি, কলকাতা পুলিশও পঙ্কজের শারীরিক অবস্থার অবনতির জন্য দায়ী বলে অভিযোগ করেছেন শুভেন্দু। বারাণসীতে একটি সভায় বক্তৃতা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন পঙ্কজ। এই মুহূর্তে সেখানকার হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি।  আর সেই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সরব হন শুভেন্দু। তাঁর বক্তব্য, 'অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত সঙ্কটজনক জেনে স্তম্ভিত আমি। ২০১১ সালে পশ্চিমবঙ্গের আই জি হিসেবে অবসর নেন উনি, এখনও অচেতন রয়েছেন। উত্তরপ্রদেশের বারাণসী হাসপাতালে চিকিৎসা চলছে ওঁর। হঠাৎ ওঁর এই অসুস্থতার জন্য পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী বললে কোনও ভুল হবে না'। 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Pankaj Dutta: গুরুতর অসুস্থ রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত, কী হয়েছে তার? ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন