West Bengal Election 2021: করোনা আক্রান্ত বারাসাতের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Apr 2021 05:10 PM (IST)

রাজ্যে করোনা আক্রান্ত আরও এক প্রার্থী। করোনা আক্রান্ত বারাসাতের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। বারাসাতে ভোট মিটতেই করোনা আক্রান্ত হলেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার কথা নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন প্রার্থী। এছাড়াও সংক্রমিত কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস। এখনও পর্যন্ত রাজ্যে একাধিক প্রার্থী করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর।