Dumdum Park Accident: মধ্যরাতে দমদম পার্কে ভয়ঙ্কর দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি ৪, আহত ২ | ABP Ananda LIVE
ABP Ananda | 10 Apr 2023 10:59 AM (IST)

মধ্যরাতে দমদম পার্কে (Dumdum Park) ভয়ঙ্কর দুর্ঘটনা (Accident)। বেপরোয়া গতির বলি ৪। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২ জন। রাতে দমদম পার্ক মোড়ে সিগন্যালের লাল আলো দেখে দাঁড়ায় একটি লরি। পিছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসছিল একটি SUV. লরিটি দাঁড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। প্রথমে একটি বাইকে ধাক্কা মেরে লরিটির পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। গাড়ির সামনের কাচ ভেঙে বনেটের ওপর ছিটকে পড়েন সামনের আসনে বসা মহিলা ও চালক