BJP: পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরে। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2022 10:49 AM (IST)

পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তি বাড়ল গেরুয়া শিবিরে। দলের জেলা নেতৃত্বের একাংশের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতার অভিযোগ তুলে পদত্যাগ করলেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার চার নেতা-নেত্রী। পদত্যাগপত্র ভাইরাল হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিক্ষুব্ধ বিজেপি নেতা-নেত্রীদের
অভিযোগ, অশোকনগর মণ্ডলের সভাপতি শ্যামলেন্দু দে-র। সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ
গোস্বামীর। সেই কারণে সংগঠনের ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন বিজেপির পদত্যাগীরা। যদিও এই ইস্তফাকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি জেলা নেতৃত্ব। হতাশা থেকে এই পদত্যাগ, কটাক্ষ অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর।