Saltlake Fraud Case: শহরে ফের ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Oct 2022 10:13 PM (IST)

লোন পাইয়ে দেওয়ার নামে অশ্লীল ছবি দেখিয়ে চলত ব্ল্যাকমেল ও টাকা আদায়। সল্টলেকের সেক্টর ফাইভে ভুয়ো কলসেন্টার খুলে এমনই প্রতারণা চক্র চলত বলে অভিযোগ। গভীর রাতে অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ।