RBI: পর্দাফাঁস! কমিশনের লোভ দেখিয়ে, গরিব মানুষকে কাজে লাগিয়ে কালো টাকা সাদা করছে অসাধুরা?
ABP Ananda | 12 Dec 2023 02:43 PM (IST)

রিজার্ভ ব্য়াঙ্কে দু'হাজার টাকার নোট বদলের আড়ালেও কি চলছে কালো টাকা সাদা করার খেলা? এবিপি আনন্দের অন্তর্তদন্তে পর্দাফাঁস হল সেই চক্রের! নোট বদলের লাইনে দাঁড়ানো অনেকেই স্বীকার করে নিলেন, যে টাকা তাঁরা বদলাতে এসেছেন, তা তাঁদের নয়। তাহলে কি অন্য়দের মাধ্য়মে বদলে কালো টাকা সাদা করা হচ্ছে? জোরাল হচ্ছে সেই প্রশ্ন।