✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

GI Tag News | শান্তিনিকেতনের বাটিক পেল GI Tag, বিশেষ স্বীকৃতি বাউলের হাতের একতারাকেও

ABP Ananda  |  07 Jul 2026 08:32 PM (IST)
ABP News

বীরভূম : উৎপত্তি সুদূর ইন্দোনেশিয়া, বিস্তৃতি রয়েছে ইউরোপেও। সেই বাটিক শিল্প, রবি ঠাকুরের মাধ্য়মে ভারতে এসে পেয়েছিল নয়া রূপ। কখনও এই শিল্পের প্রসার ঘটিয়েছেন তাঁর পুত্রবধূ প্রতীমা দেবী। কখনও তাতে ভারতীয় নন্দনতত্ত্বকে জুড়েছেন শিল্পাচার্য নন্দলাল বসু। সময়ের কালে জাভার বাটিক ভারতে এসে পরিচয় পেয়েছে 'শান্তিনিকেতনী বাটিকের'। এবার রাঙা মাটির জেলার মুকুটে আরও একটা পালক জুড়ে দিল এই বাটিক শিল্প। 'শান্তিনিকেতনী বাটিক' পেল জিআই স্বীকৃতি। শুধু বাটিক শিল্প নয়, শান্তিনিকেতনী একতারাও পেয়েছে এই বিশেষ স্বীকৃতি।


রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বিদেশ সফরে গিয়ে বাটিকের কাজ শিখেছিলেন পুত্রবধূ প্রতীমা দেবী। সেটা ১৯২১ সাল। পরে শান্তিনিকেতনে ফিরে সেই শিল্পকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও নানা জটিলতার কারণে তা সফল হয় না।


১৯২৭ সাল। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফর বা জাভা-যাত্রা। সেখানে ফের একবার বাটিক শিল্পের মাধুর্যের সঙ্গে সাক্ষাৎ হয় কবিগুরুর। জাভার রাজপরিবারে বাটিক শিল্পের ব্যবহার দেখে মুগ্ধ হন তিনি। এরপরেই সেই শিল্পচর্চাকে নতুন করে শান্তিনিকেতনে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চলে। প্রতিমা দেবী নিজে বাটিকের কৌশলকে আরও ভাল ভাবে আত্মস্থ করেন। 'লাল মাটির' জেলায় বাটিক শিল্পের যাত্রার শুরুর দিকটা কিছুটা এরকমই। পরবর্তীতে কলা ভবনে সমবেত পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে জন্ম হয় শান্তিনিকেতনী বাটিকের। ভারতীয় নন্দনতত্ত্বের মিশেল, শিল্পাচার্য নন্দলাল বসুর হাত ধরে নতুন রূপ পায় জাভার বাটিক। সময়ের কালে নন্দলাল বসুর কন্যা গৌরী ভঞ্জ, যমুনা সেন এবং আরও অনেক শিল্পীর হাত ধরে দেশ তথা বিশ্বজুড়ে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করে 'শান্তিনিকেতনী বাটিক।'


 

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • GI Tag News | শান্তিনিকেতনের বাটিক পেল GI Tag, বিশেষ স্বীকৃতি বাউলের হাতের একতারাকেও

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.