Gaganyaan Update: সপ্তমীতে গগনযান অভিযানের বোধন, শ্রীহরিকোটা থেকে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ
ABP Ananda | 22 Oct 2023 01:33 PM (IST)

সপ্তমীতে গগনযান অভিযানের বোধন। ২ বার থমকে গিয়ে এবং সোয়া এক ঘণ্টা পিছিয়ে দিয়ে শ্রীহরিকোটা থেকে সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ। পরিকল্পনামতো মূল মহাকাশযান থেকে আলাদা হল ক্রু মডিউল। পরে প্যারাশ্যুটে ভেসে নেমে এল বঙ্গোপসাগরে।