North 24 Pargana: এসডিও, বিডিওদের বিরুদ্ধে ফের সুর চড়ালেন গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর
ABP Ananda | 22 Jul 2023 05:25 PM (IST)

North 24 Pargana News: গণধোলাইয়ের পর এবার চড়াম চড়াম এবং আরশোলা-পিঁপড়ের মতো পিষে মারার হুঁশিয়ারি। এসডিও, বিডিওদের বিরুদ্ধে ফের সুর চড়ালেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। হাবড়া ১ নম্বর ব্লকে বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচিতে মন্তব্য সুব্রত ঠাকুরের। এসডিও, বিডিওদের জনগণ পিষে মারবে বলে মন্তব্য করেন গাইঘাটার বিজেপি বিধায়। অনুব্রত মণ্ডলের সবরকম দাওয়াই প্রশাসনিক আধিকারিকদের ওপর প্রয়োগ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন