Purulia Lynching: পুরুলিয়ায় 'আক্রান্ত' উত্তরপ্রদেশের ৩ সন্ন্যাসী, শাসক-বিরোধী তরজা। ABP Ananda Live

ABP Ananda  |  13 Jan 2024 11:48 PM (IST)
ABP News

Ganga Sagar Mela 2024: উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে গাড়ি করে গঙ্গাসাগর ( Gangasagar )  যাওয়ার পথে পুরুলিয়ার কাশীপুরে ( Purulia Kashipur )  তিন সন্ন্যাসীকে গণপিটুনির অভিযোগ উঠল। হল গাড়ি ভাঙচুরও। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে কাশীপুর (Kashipur) থানার পুলিশ। গণপিটুনির অভিযোগে গ্রেফতার করা হয় ১২ জনকে। অভিযোগ, উত্তরপ্রদেশ থেকে আসা ওই সন্ন্যাসী কাশীপুরের গৌরাঙ্গডি গ্রামে পৌঁছে তিন নাবালিকাকে রাস্তা জিজ্ঞাসা করতেই অপহরণকারী সন্দেহে তাঁদের গাড়ি থেকে নামিয়ে মারধর শুরু করেন গ্রামবাসীদের একাংশ। ভাঙচুর করা হয় গাড়ি। পরে স্থানীয়দের কয়েকজন আক্রান্ত সন্ন্যাসীদের উদ্ধার করেন। ঘটনাস্থনে ছুটে যান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি টেনে এনেছেন মহারাষ্ট্রের পালঘরে সন্ন্যাসী-নিগ্রহের প্রসঙ্গও। একেস হ্যান্ডলে তৃণমূলকে নিশানা করেছেন বিজেপির IT সেলের প্রধান অমিত মালব্য। তিনি লিখেছেন, 'পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় মারাত্মক ঘটনা ঘটেছে। মকর সংক্রান্তির জন্য় গঙ্গাসাগর যাচ্ছিলেন সাধুরা। পালঘরের মতোই তাঁরা গণপিটুনির শিকার হয়েছেন। তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা তাঁদের বিবস্ত্র করে মারধর করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে শেখ শাহজাহানের মতো সন্ত্রাসবাদীরা রাষ্ট্রীয় সুরক্ষা পাচ্ছে আর সাধুরা গণপিটুনির মুখে পড়ছেন।' একই সুরে ট্যুইট করেছেন সুকান্ত মজুমদারও। ABP Ananda Live   

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Purulia Lynching: পুরুলিয়ায় 'আক্রান্ত' উত্তরপ্রদেশের ৩ সন্ন্যাসী, শাসক-বিরোধী তরজা। ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন