✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

CID On Subodh: সুবোধের হুমকির মুখে CID-ও, 'আপনাদের ছেলে-মেয়েদেরকেও এর ফল ভুগতে হবে..'

ABP Ananda  |  02 Jul 2024 07:35 AM (IST)
ABP News

CID On Subodh: সুবোধের হুমকি থেকে ছাড় পেল না সিআইডি-ও। সিআইডির দাবি, তাঁদের তদন্তকারী অফিসার ও ১ আধিকারিককে রীতিমতো হুমকি দিয়েছে গ্যাংস্টার সুবোধ সিং। আর এই অভিযোগে আসানসোলে এফআইআরও দায়ের করেছে সিআইডি। ডাকাতি,খুন,রাহাজানি,তোলাবাজি, কী অভিযোগ নেই তার বিরুদ্ধে। এবার CID-কেও হুমকি দেওয়ার অভিযোগ উঠল গ্যাংস্টার সুবোধ সিংয়ের বিরুদ্ধে। রবিবারই বিহারের জেল থেকে গ্যাংস্টার সুবোধ সিংকে আসানসোলে নিয়ে আসে CID। রানিগঞ্জে ডাকাতির ঘটনায়, রবিবার আসানসোল আদালতে পেশ করা হলে, সুবোধ সিংকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সোমবার হেফাজতের মেয়াদ শেষে তাকে ফের পেশ করা হয় আসানসোল আদালতে। নতুন ৩ ফৌজদারি আইনের প্রতিবাদে এদিন আসানসোল আদালতে আইনজীবীদের কর্মবিরতি ছিল। সেই কারণে সুবোধ সিংয়ের আইনজীবীরা এদিন আদালতে আসেননি। ফলে এদিনও সুবোধ সিংহকে CID নিজের হেফাজতে পায়নি। 


আসানসোল আদালত থেকে এরপর আসানসোল জেলে নিয়ে আসা হয় সুবোধ সিংহকে।  CID-র দাবি, সেখানে গাড়ি থেকে নামানোর সময় তাঁদের তদন্তকারী অফিসার ও এক আধিকারিককে হুমকি দেয় সুবোধ সিং। বলে,'আমাকে ফাঁসানোর জন্য আপনাদেরকে মূল্য চোকাতে হবে। আর আপনাদের ছেলে-মেয়েদেরকেও এর ফল ভুগতে হবে। ' এই নিয়ে CID সুবোধ সিংয়ের বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় FIR করেছে। কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, হুমকি-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।২০২২ সালে রানিগঞ্জে ডাকাতির ঘটনায়, গ্য়াংস্টার সুবোধ সিংয়ের প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়। ৩ জুলাই তাঁকে নিয়ে আসার কথা ছিল সিআইডির। নিরাপত্তার স্বার্থে ৪ দিন আগেই তাঁকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে বিহারের জেল থেকে নিয়ে আসে CID. আর সেই CID আধিকারিকদেরকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠল গ্য়াংস্টার সুবোধ সিংয়ের বিরুদ্ধে। ABP Ananda LIVE

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • CID On Subodh: সুবোধের হুমকির মুখে CID-ও, 'আপনাদের ছেলে-মেয়েদেরকেও এর ফল ভুগতে হবে..'

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.