Garden Reach News: 'প্রোমোটারের সঙ্গে জড়িয়ে কাউন্সিলর থেকে মেয়র', বিস্ফোরক অভিযোগ গার্ডেনরিচের বাসিন্দার
গার্ডেনরিচে (Garden Reach News) মরণফাঁদ, হেলে রয়েছে একের পর এক বহুতল। প্রোমোটার থেকে পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের। 'মিউটেশন করে ট্যাক্স দিয়ে গেলেও অনেকেই প্ল্যান পাননি। দোতলার প্ল্যান করে ৪-৫ তলা তৈরি হচ্ছে বেআইনি ভাবে। প্রতিবাদ করলেই প্রাণে মারার হুমকি। গার্ডেনরিচ চত্বরজুড়ে চলছে প্রোমোটার রাজ। প্রোমোটারের সঙ্গে জড়িয়ে কাউন্সিলর থেকে মেয়র', বিস্ফোরক অভিযোগ গার্ডেনরিচের পাহাড়পুরের বাসিন্দার।