Ghatal News: তৃণমূল-সিপিএম সংঘর্ষে রণক্ষেত্র ঘাটাল। ABP Ananda Live

West Bengal News: তৃণমূল-সিপিএম সংঘর্ষে রণক্ষেত্র ঘাটাল, বাড়ি-পার্টি অফিস ভাঙচুর। তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএমের পার্টি অফিসে 'হামলা'। ঘাটালে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ। হামলার পরেই তৃণমূলের সঙ্গে সিপিএম কর্মী-সমর্থকদের সংঘর্ষ।
অন্য়দিকে, ব্যারাকপুরের (Barrackpore Incident) নোনা চন্দনপুকুরে সাঁতার শিখতে (Swimming Pool Death) গিয়ে মৃত্যু হল ৮ বছরের বালকের। প্রশিক্ষকের (Instructor) বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও মৃতের আত্মীয়-পরিজনেরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সুইমিং পুল। গতকাল সাঁতার শিখতে গিয়ে ৮ বছরের বালকের মৃত্য়ু হয়। প্রশিক্ষকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। কীভাবে নাবালকের মৃত্যু হল, খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। আপাতত সুইমিং পুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন নোনা চন্দনপুকুর অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা ও ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস।