Ghusuri Fire: শুক্রবার রাতে হাওড়ার ঘুসুড়িতে নির্মীয়মান বাজারে আগুন, ছড়াল আতঙ্ক
হাওড়ার ঘুসুড়িতে নির্মীয়মান বাজারে আগুন। শুক্রবার রাত বারোটা নাগাদ ঘুসুড়ি অটো স্ট্যান্ডের কাছে ওই নির্মীয়মান বাজারের ছয় তলায় হঠাৎ আগুন লাগে। ছাদে ঢালাইয়ের পর লাগানো কাঠের তক্তা ও বাঁশ দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত দেয়। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই নির্মীয়মান বাজারটি জনবহুল এলাকায় হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE Howrah ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News Ghusuri Fire