Gita Path: ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আবহেই বাধল রাজনৈতিক তরজা। ABP Ananda Live
ABP Ananda | 25 Dec 2023 01:20 PM (IST)

ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আবহেই বাধল রাজনৈতিক তরজা। গীতা পাঠ নিয়ে স্বামী বিবেকানন্দর একটি উক্তিকে কেন্দ্র করে তরজায় জড়াল বিজেপি ও তৃণমূল। বাংলার মনীষীদের অপমান করা করা হয়েছে। এই অভিযোগে বিজেপির রাজ্য় সভাপতির ক্ষমা চাওয়ার দাবি তুলল শাসকদল।