Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ABP Ananda LIVE : আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র। কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ বিজেপির। তৃণমূল সাংসদকে মহুয়া মৈত্র 'গো ব্যাক' স্লোগান। ০১.০৭.২৬: কালীগঞ্জের পলাশিতে মহুয়া মৈত্রকে লক্ষ্য় করে করে ছোড়া হয় ডিম।
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
বদলের পশ্চিমবঙ্গে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করা হল নতুন সরকারের উদ্যোগে। ধুতি-পাঞ্জাবী পরে রেড রোডে পতাকা তুললেন মুখ্যমন্ত্রী। তার আগে নেতাজি মূর্তিতে করা হল শ্রদ্ধাজ্ঞাপন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বললেন, ‘বিকশিত পশ্চিমবঙ্গ ছাড়া ২০৪৭-এর বিকশিত ভারত সম্ভব নয়’। রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূরণ করতে হলে একইসঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গও গড়ে তুলতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের ঐকান্তিক প্রচেষ্টার ফলেই পশ্চিমবঙ্গের বর্তমান কাঠামো গড়ে উঠেছিল। এবার রাজ্যকে তার পুরনো গৌরবের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।