Gold Recover: রাজধানী এক্সপ্রেসে সোনা পাচারের ছক! বিপুল পরিমাণ সোনাপাচারের ছক বানচাল। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Dec 2022 12:37 AM (IST)

রাজধানী এক্সপ্রেসে সোনা পাচারের ছক! বিপুল পরিমাণ সোনাপাচারের ছক বানচাল। বর্ধমান স্টেশন থেকে উদ্ধার প্রায় ৩ কেজি সোনার বাট। শিয়ালদা-অমৃতসর এক্সপ্রেস ও হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে তল্লাশি। শুল্ক দফতর ও আরপিএফের যৌথ অভিযান। উত্তরপ্রদেশের মেরঠের দুই যুবকের থেকে ৩টি সোনার বাট উদ্ধার