Durga Puja 2023: ভাবনায় 'প্রার্থনা', ৪২ বছরে পা দিল গলফগ্রিন শারদোৎসব

আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে পুষ্পাঞ্জলী, মাইকে স্তোত্রপাঠ। তাই শুনে শুনেই কোথাও বা মনে মনে অঞ্জলি দেওয়া। আজই বিভিন্ন জায়গায় কুমারী পুজোরও আয়োজন করা হয়েছে।  উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম--সর্বত্রই উৎসবের আনন্দ চেটেপুটে নিতে প্রস্তুত বাঙালি।  কিছুক্ষণ পরেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমবে। সঙ্গে দেদার আড্ডা, খাওয়া দাওয়া। মন খারাপ করা নবমীর আগে উত্‍‍সবে মেতে উঠতে প্রস্তুত এ শহর। এবার ৪২ বছরে পা দিল গলফগ্রিন শারদোৎসব। তাদের থিম, প্রার্থনা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola