WB Aseembly: রাজ্য সরকারের বাংলা দিবস পালনের বিরোধিতায় শুভেন্দু, রাজভবন অভিযান বিজেপির | ABP Ananda LIVE

রাজ্য সরকারের বাংলা দিবস পালনের বিরোধিতায় শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় বিরোধী দলনেতার পোস্ট, রাজ্য সরকার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। ১৯৪৭ সালের ২০ জুন, পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক ঘটনাকে স্বীকৃতি দিতে অস্বীকার করছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে মুছে ফেলার চেষ্টা হচ্ছে। হিন্দুদের নিজস্ব ভূমি হিসাবে পশ্চিমবঙ্গ তৈরির পিছনে যে ঐতিহাসিক কারণ ছিল, সেগুলিকেও অস্বীকার করা হচ্ছে। রাজ্য সরকারের এই অসৎ উদ্দেশ্যের তীব্র বিরোধিতা করবে বিজেপি। এর প্রতিবাদে আজ দুপুর ৩টে নাগাদ বিধানসভা থেওকে মিছিল করে রাজভবনের দিকে রওনা হয়েছেন বিজেপি বিধায়করা। রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। পোস্টে জানান শুভেন্দু।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola