Gopal Dalapati: হৈমন্তীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও অবৈধ টাকা নেই, দাবি গোপালের
ABP Ananda | 25 Feb 2023 11:08 PM (IST)

হৈমন্তীর (Haimanti) ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও অবৈধ টাকা নেই। মুম্বইয়ের যে সংস্থায় টাকা গেছে, সেটা সলিসিটর ফার্ম। জামিন নিয়ে তিহাড় থেকে বেরনোর সময় ওই টাকা কাজে লেগেছিল। এবিপি আনন্দকে জানালেন গোপাল দলপতি। নিজের নামে সংস্থা থাকলেও, সে বিষয়ে হৈমন্তী জানেন না বলেও দাবি করেছেন গোপাল।