Lake Kali Bari: লেক কালীবাড়িতে গোপাষ্টমী পুজো। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Nov 2022 12:12 PM (IST)

লেক কালীবাড়িতে গোপাষ্টমী পুজো। পুরাণ মতে, গোমাতার মধ্যেই তেত্রিশ কোটি দেবতার অবস্থান। তাই তাঁকে পুজো করলে তেত্রিশ কোটি দেবতাকেই পুজো করা হয়। কথিত আছে, আজকের দিনেই শ্রী কৃষ্ণ গোপালনে বেরিয়েছিলেন। দীর্ঘদিন ধরেই এই গোপাষ্টমী পালিত হয় দক্ষিণ কলকাতার লেক কালীবাড়িতে। কার্তিক মাসের শুক্লা অষ্টমী তিথিতে গরুকে পুজো করে শুরু হয় গোপাষ্টমী উত্সব।