Gosaba: প্রায় চব্বিশ ঘণ্টা পর ধরা পড়ল গোসাবার বাঘ। Bangla News

প্রায় চব্বিশ ঘণ্টা পর ধরা পড়ল গোসাবার (Gosaba) বাঘ। সোমবার গভীর রাতে বাঘটি গোসাবার বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মথুরাখণ্ড গ্রামে ঢুকে গরু-ছাগল মারে। তারপর লুকিয়ে পড়ে পাশের জঙ্গলে। বন দফতরের কর্মীরা এসে প্রায় এক কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে দেয়। তারপর দিনভর তোড়জোড় চলে বাঘ ধরার। ঘেরা এলাকায় পাতা হয় দুটি খাঁচা। বন দফতর সূত্রে খবর, অবশেষে আজ ভোর পাঁচটা নাগাদ বাঘটি খাঁচাবন্দি হয়। চিকিত্‍সক পরীক্ষা করার পর বাঘটি সুস্থ থাকলে তাকে জঙ্গলে ছাড়া হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola