Gosaba TMC Leader Death: গোসাবার তৃণমূলের বুথ সভাপতিকে লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করে খুন! কেন? ABP Ananda Live
ABP Ananda | 28 Nov 2023 12:16 PM (IST)

West Bengal News: জয়নগর (Joynagar), আমডাঙা (Amdanga), জগদ্দলের (Jagaddal) পর এবার গোসাবা (Gosaba)। খুন হলেন তৃণমূল নেতা (TMC Leader Murder)। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার প্রতিবাদ করায়, গোসাবার তৃণমূলের বুথ সভাপতিকে প্রথমে লাঠি রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এরপর নদীতে ফেলে দিয়ে জোর করে ডুবিয়ে রাখা হয় বলে অভিযোগ। নিহতের পরিবারের দাবি, নেপথ্য়ে হাত রয়েছে তৃণমূল বিধায়কের অনুগামীদের। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্য়ু হল, গোসাবার তৃণমূলের বুথ সভাপতি মুছাকলি মোল্লার। এই ঘটনায় অভিযোগের তির গোসাবার তৃণমূল বিধায়ক সুব্রত মণ্ডলের অনুগামীদের দিকে। হত্য়াকাণ্ডে যোগ অস্বীকার তৃণমূল বিধায়কের। ABP Ananda News