Morning Headlines : ডিএ চেয়ে আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক, কড়া পদক্ষেপের হুঁশিয়ারি সরকারের
ABP Ananda | 10 Mar 2023 07:16 AM (IST)

বকেয়া ডিএ, আজ রাজ্যজুড়ে সরকারি অফিসে ধর্মঘটের ডাক। গরহাজিরায় পদক্ষেপের হুঁশিয়ারি সরকারের। কোচবিহারে অফিসে ঢুকে তৃণমূল নেতার হুঁশিয়ারি।
গরুপাচারের প্রোটেকশন মানিতেই কোটিপতি কেষ্ট? ২০১৪-র নভেম্বরে ৬ দিনে নগদে কেনা হয়েছিল প্রায় সাড়ে ৬ কোটি টাকার সম্পত্তি! বিস্ফোরক দাবি ইডির।
নিয়োগ দুর্নীতিতে এবার টলিউড যোগ! কুন্তল-যোগে এবার ইডির নজরে বনি। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ