DA Protest: সরকার পদক্ষেপ না করলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি সরকারি কর্মীদের | ABP Ananda LIVE
ABP Ananda | 15 Feb 2023 01:19 PM (IST)

বকেয়া DA নিয়ে এবার সরকারকে সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা (Government Employee)। আজকের মধ্যে সরকার পদক্ষেপ না করলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। পাশাপাশি, ১২ জুলাই কমিটির ডাকে শুক্রবার বিধানসভা (WB Assembly) অভিযানকে সমর্থন জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। অন্যদিকে, বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে (Sahid Minar) ২০ দিনে পড়ল রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। গত শুক্রবার থেকে অনশন শুরু করেন ৪ আন্দোলনকারী। এদের মধ্যে ২ জন অসুস্থ হয়ে পড়েন। এই মুহূর্তে ৩ জন অনশন করছেন।