DA Protest : বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান ৮ দিনে পড়ল
ABP Ananda | 03 Feb 2023 02:21 PM (IST)

DA: বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে (Sahid Miner) রাজ্য সরকারি কর্মীদের (Government Employee ) ধর্না-অবস্থান ৮ দিনে পড়ল। এর আগে ১ ফেব্রুয়ারি ২ ঘণ্টার কর্মবিরতির ডাক দেয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের (Retried government employee) ২৮টি সংগঠনের যৌথ মঞ্চ। বকেয়া DA-র দাবিতে এবার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চাইছেন রাজ্য সরকারি কর্মীরা। আজ বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে সংগ্রামী যৌথ মঞ্চ।