Mamata Banerjee: দুর্গাপুজোর সরকারি অনুদান ৭০ হাজার টাকা থেকে বেড়ে হল ৮৫ হাজার। ABP Ananda Live

ABP Ananda  |  24 Jul 2024 10:06 AM (IST)
ABP News

ABP Ananda Live: এবার আরও বাড়ল দুর্গাপুজোর সরকারি অনুদান। পুজো কমিটি পিছু অনুদান ৭০ হাজার টাকা থেকে বেড়ে হল ৮৫ হাজার। পরের বছর দেওয়া হবে এক লক্ষ টাকা। ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। করদাতাদের টাকায় কি ভোটের-ভেট দেওয়া হচ্ছে? প্রশ্ন তুলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। 


২০২২-এ ছিল ৬০ হাজার। ২৩-এ ৭০ হাজার। এবার আরও ১৫ যোগ করে হল ৮৫ হাজার। আর পরের বছর অর্থাৎ ২০২৫-এও ১৫ বাড়িয়ে ১ লক্ষ টাকা করে দুর্গাপুজো কমিটিগুলোকে দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের কল্পতরু তৃণমূল সরকার। যা ঘিরে রাজনৈতিক মহলে ফের প্রশ্ন, কর দাতাদের টাকায় এই খয়রাতি কি আসলে ক্লাবগুলোকে হাতের মুঠোয় রেখে ভোটের সময় কাজে লাগানোর জন্য়?


৪৩ হাজারেরও বেশি পুজো কমিটিকে অনুদান দেয় রাজ্য় সরকার, যার মধ্যে শুধু কলকাতারই ২ হাজার ৭৯৩টি ক্লাব রয়েছে। অর্থাৎ, পুজোর অনুদান বাবদ রাজ্য় সরকারের খরচ হবে ৩৬৫ কোটি ৫০ লক্ষের বেশি টাকা। যদি একই সংখ্যক ক্লাবকে অনুদান দেওয়া হয়, তবে ২০২৫-এ টাকার অঙ্ক বেড়ে দাঁড়াবে প্রায় ৪৩০ কোটিতে। এছাড়া, পুজো কমিটিগুলিকে রাজ্য় সরকারের বিভিন্ন দফতর বিজ্ঞাপন দেবে। 


 


 

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Mamata Banerjee: দুর্গাপুজোর সরকারি অনুদান ৭০ হাজার টাকা থেকে বেড়ে হল ৮৫ হাজার। ABP Ananda Live

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন