Sovandeb Chatterjee: কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে 'অতিসক্রিয়তা' নিয়ে বিধানসভায় আলোচনা, প্রস্তাব আনছে সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Sep 2022 06:43 PM (IST)

কেন্দ্রীয় সংস্থাগুলির বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ নতুন নয়। এবার সেই নিয়ে আলোচনার জন্য রাজ্য বিধানসভায় আগামী ১৯ সেপ্টেম্বর প্রস্তাব আনছে সরকার পক্ষ, ঘোষণা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।