Rajashekhar Mantha: 'শিক্ষকদের ক্ষেত্রে সরকারের আরও সচেতন হওয়া উচিত' মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার | Bangla News
'শিক্ষকদের বকেয়া পেতে কেন এত দেরি? শিক্ষকদের ক্ষেত্রে সরকারের আরও সচেতন হওয়া উচিত' বলে মন্তব্য করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। 'বছরের পর বছর শিক্ষকদের কাছ থেকে পরিষেবা নিয়েছেন। আর বকেয়া আর্থিক পাওনা দেওয়ার সময় তাঁদের হেনস্থা করছেন? কাল যখন আপনার সঙ্গে হবে তখন কী করবেন?' হাইকোর্টে উপস্থিত স্কুল পরিদর্শক ও জেলাশাসকদের উদ্দেশে মন্তব্য করেন বিচারপতি রাজাশেখর মান্থা।