Governor on Modi: কৃষ্ণের সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা রাজ্যপালের, বললেন, 'নরেন্দ্র মোদি আছেন বলে ভারতবর্ষের রথ অক্ষত রয়েছে'
ABP Ananda | 03 Feb 2024 11:59 PM (IST)

কৃষ্ণের সঙ্গে এবার নরেন্দ্র মোদির তুলনা রাজ্যপালের! 'শ্রীকৃষ্ণ ছিলেন বলে মহাভারতে অর্জুনের রথ কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। একইরকমভাবে নরেন্দ্র মোদি আছেন বলে ভারতবর্ষের মতো রথও অক্ষত রয়েছে। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরে শিশুরাও বলছে, ভারতবর্ষ আজ সবাইকে নেতৃত্ব দিচ্ছে', ভবানীপুরের একটি অনুষ্ঠানে মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের।