CV Anand Bose: কালিয়াগঞ্জকাণ্ডের প্রেক্ষিতে দিল্লি-সফর কাটছাঁট করে রাজ্যে ফিরলেন রাজ্য়পাল

কালিয়াগঞ্জকাণ্ডের প্রেক্ষিতে দিল্লি-সফর কাটছাঁট করে রাজ্যে ফিরলেন রাজ্য়পাল। রাজভবনের তরফে জানানো হয়েছে, কালিয়াগঞ্জের ঘটনা সম্পর্কে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি-র কাছে জানতে চান সি ভি আনন্দ বোস। রাজ্যের তরফে কী পদক্ষেপ করা হয়েছে রাজ্যপালকে জানিয়েছেন মুখ্যসচিব। দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে রাজ্যপালকে আশ্বস্ত করেছেন রাজ্য পুলিশের ডিজি। রাজ্যপাল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো-র সঙ্গেও কথা বলেছেন। পরিস্থিতি বিবেচনা করে দিল্লিতে তাঁর কর্মসূচি স্থগিত রেখে রাজ্যপাল ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিজেপি এবং কংগ্রেসের প্রতিনিধি দল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola