CV Ananda Bose: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। অমিত শাহের বাসভবনে তাঁর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক রাজ্যপাল। ১০০ দিনের বকেয়া নিয়ে রাজভবনের সামনে তৃণমূল ধর্না নিয়ে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও রিপোর্ট দিয়েছেন সি ভি আনন্দ বোস। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই সরাসরি দিল্লি চলে যান রাজ্যপাল। এর আগে দার্জিলিঙে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola