✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Governor: গতকাল ভাঙড়ের পর আজ ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল

ABP Ananda  |  17 Jun 2023 04:58 PM (IST)
ABP News

পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে জেলায় জেলায় অশান্তি। যাবতীয় কর্মসূচি বাতিল করে ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল। গতকাল ভাঙড়ের পর আজ ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল। আজ রাজ্যের বাইরে যাওয়ার কথা ছিল সি ভি আনন্দ বোসের। আইনশৃঙ্খলা নিয়ে সুকান্ত মজুমদারের নালিশের পরেই ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল। 


 ভোটের আগেই সন্ত্রাস। রাজ্যপালের ভাঙড়-সফরের পর রাজভবনে যায় বিজেপি। সন্ত্রাস নিয়ে সিভি আনন্দ বোসকে নালিশ করেন সুকান্ত মজুমদার। রাজ্যপাল অবাধ ও শান্তিপূর্ণ করাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি। এরপরই নির্ধারিত সূচি বাতিল করেন রাজ্যপাল। আজ রাজ্যের বাইরে যাওয়ার কথা ছিল সি ভি আনন্দ বোসের। সেই কর্মসূচি বাতিল করে ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল।        


গতকাল সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ে যান রাজ্যপাল।সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন সিভি আনন্দ বোস। এলাকাবাসীর সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস । ভাঙড়ের বিডিও অফিসেও যান রাজ্যপাল। বিডিও অফিসের কর্মীদের সঙ্গে কথা বলেন সিভি আনন্দ বোস। রাজ্যপালের সঙ্গে কথা আইএসএফ কর্মী-সমর্থকদের। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সি ভি আনন্দ বোস বলেন, 'যে কোনও মূল্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে।হিংসা বরদাস্ত করা হবে না, পদক্ষেপ করা হবে। ভাঙড়ের কিছু জায়গায় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কী ঘটেছিল জানতে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি।'                      


রাজ্যপালের ভাঙড় যাওয়া ইস্যুতে টেনে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল বিধায়ক। 'রাজভবনে থাকেন, অথচ নজর ভাগাড়ে' রাজ্যপালকে বেনজির আক্রমণ মদন মিত্রের (Madan Mitra)। গতকাল তৃণমূল বিধায়ক বলেন, "মনে হল বিদ্যাসগর আজকে স্বপ্নে বললেন, কাকে হাতেখড়ি দিলে? অ আ ক খ না শিখিয়ে, ওকে তো খুন এবং কীভাবে খুনের প্লট সাজাতে হয়, সেটা শেখানো উচিত ছিল।রাজভবনে থাকেন, অথচ নজর ভাগাড়ে। রাজ্যপাল যা পারবেন, করে নেবেন মদন মিত্রের বিরুদ্ধে। একবার মণিপুরে চলুন, মৃতদেহ শুধু ভাঙড়ে চোখে পড়ছে? ইন্ধন জোগাচ্ছেন? হেমেন মিত্র হতে চাইছেন? আমার ক্ষমতা থাকলে এই রাজ্যপালকে বিজেপির সভাপতি, গুন্ডা মাফিয়ার চেয়ারম্যান করে দিতাম।''

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Governor: গতকাল ভাঙড়ের পর আজ ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.