CV Ananda Bose: আজ চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ABP Ananda Live
ABP Ananda | 20 Feb 2024 11:33 AM (IST)

Chopra: আজ চোপড়ায় (Chopra) যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। সন্দেশখালি (Sandeshkhali Incident) ইস্য়ুতে যখন সুর চড়িয়েছে বিজেপি, তখন চোপড়ায় চার শিশুর মৃত্যুর ঘটনায় সরব হয়েছে তৃণমূল। ১২ ফেব্রুয়ারি, ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর চেতনাগছ আউট পোস্টের কাছে হাইড্রেন তৈরির কাজ চলাকালীন মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যু হয়। তার পর থেকে চোপড়ায় চেতনাগছ এলাকায় মঞ্চ বেঁধে ধর্নায় বসেছে তৃণমূল। গতকাল ধর্নামঞ্চে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি, তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়কদের নিয়ে ১২ সদস্যের দল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালকে চোপড়ায় যাওয়ার আর্জি জানান তৃণমূলের প্রতিনিধিরা। ABP Ananda Live