✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Governor: 'গুন্ডা, দুষ্কৃতীদের দাপিয়ে বেড়াতে দেওয়া যাবে না', বিধ্বস্ত ভাঙড়ে রাজ্যপাল

ABP Ananda  |  16 Jun 2023 09:05 PM (IST)
ABP News

মনোনয়ন সন্ত্রাসের পর বিধ্বস্ত ভাঙড়ে শুক্রবার পৌঁছলেন রাজ্যপাল। বিডিও অফিসের সামনে নেমে পায়ে হেঁটে গেলেন বিজয়গঞ্জ বাজারে। বিডিও অফিসে গিয়ে কথা বললেন আধিকারিকদের সঙ্গে। কথা বললেন স্থানীয়দের সঙ্গেও। গেলেন বিজয়গঞ্জ বাজারে মেলার মাঠে । দেখলেন পথে পড়ে বোমা। পুলিশ নয়, রাজ্যপালের নিরাপত্তার খাতিরে বোমা সরাতে হল সিভি আনন্দ বোসের নিরাপত্তারক্ষীদের। এরপর রাজ্যপালকে কাছে মনোনয়ন দিতে না পারার অভিযোগে বিক্ষোভ দেখায় আইএসএফ।

ভাঙড়ের অবস্থা দেখে রাজ্যপাল বলেন, 'যে কোনও মূল্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে। হিংসা বরদাস্ত করা হবে না, পদক্ষেপ করা হবে। ভাঙড়ের কিছু জায়গায় দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। কী ঘটেছিল জানতে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি' ভাঙড়ে গিয়ে মন্তব্য করেন রাজ্যপাল।


সন্ত্রাসের পর আজ থমথমে ভাঙড়। বাতাসে বারুদের গন্ধ। এখনও ভাঙড়ের বিজয়গঞ্জে রাস্তায় পড়ে রয়েছে বোমা। রাস্তায় পড়ে গুলির খোল, গুলির বাক্স । চারিদিকে তাণ্ডবের চিহ্ন, সার দিয়ে দাঁড়িয়ে পোড়া গাড়ি। ৪ দিন ধরে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল ভাঙড়, বৃহস্পতিবারই ৩ জনের মৃত্যু হয় ভাঙড়ে। তারপরই রাজ্যপালের তরফে কড়া বিবৃতি দেওয়া হয়।

ওই বিবৃতিতে বলা হয়, বিবৃতি দিয়ে তিনি বলেছেন, ' এই শয়তানের খেলা শেষ হওয়া উচিত। শেষের শুরু পশ্চিমবঙ্গেই হবে।'। কড়া বিবৃতি দিয়ে রাজ্য়পাল বলেন, ' পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগেই মৃতের সংখ্য়া যেভাবে বাড়ছে, তা চমকে দেওয়ার মতো। নির্বাচনে জয় ভোটের গণনার ভিত্তিতে হওয়া উচিত, মৃতদেহের গণনার ভিত্তিতে নয়। গুন্ডা, দুষ্কৃতীদের দাপিয়ে বেড়াতে দেওয়া যাবে না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত মানে, গণতন্ত্র আক্রান্ত, সাধারণ মানুষ আক্রান্ত, সংবিধান আক্রান্ত, নতুন প্রজন্ম আক্রান্ত। এই শয়তানের খেলা শেষ হওয়া উচিত। শেষের শুরু পশ্চিমবঙ্গেই হবে।'

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Governor: 'গুন্ডা, দুষ্কৃতীদের দাপিয়ে বেড়াতে দেওয়া যাবে না', বিধ্বস্ত ভাঙড়ে রাজ্যপাল

TRENDING VIDEOS

"প্রতি জেলার জন্য তৈরি হয়েছে স্টেজ", বললেন Agnimitra Paul |6 Hour ago

দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো6 Hour ago

শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |6 Hour ago

ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA6 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.