Rishra: সোমবার রাতে ফের রণক্ষেত্র রিষড়া, কলকাতায় ফিরেই রিষড়ায় গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

Rishra Violence : রবিবারের পর সোমবার রাতে ফের রণক্ষেত্রের চেহারা নেয় রিষড়া। পাহাড় সফর কাটছাঁট করে ফিরে, সোজা রিষড়ায় পৌঁছে যান রাজ্য়পাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। পরপর অশান্তি নিয়ে রাজ্য় সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। অশান্ত এলাকায় যাওয়ার পথে, রিষড়া স্টেশনে লকেট চট্টোপাধ্য়ায়কে (Locket Chatterjee) আটকাল পুলিশ। সড়কপথে না গিয়ে, লোকাল ট্রেনে রিষড়া পৌঁছনোর চেষ্টা করেন বিজেপি সাংসদ। শ্রীরামপুরের পথে, ডানকুনিতে দিল্লি রোডে আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদারদের (Sukanta Majumder)। পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান বিজেপির (BJP) রাজ্য সভাপতি

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola