Governor: রাজভবনে রাজ্যপালের হাতেখড়ি
ABP Ananda | 26 Jan 2023 05:46 PM (IST)

আজ সরস্বতী পুজোর (Saraswati Puja) দিনই আনুষ্ঠানিকভাবে (Officially) বাংলা শেখা শুরু করবেন রাজ্যপাল (Governor) বিকেলে রাজভবনে (Raj Bhavan) হবে সিভি আনন্দ বোসের (CV Anand Bose) হাতেখড়ি অনুষ্ঠান। রাজভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee) । রাজভবনে হাতেখড়ি অনুষ্ঠানে যাচ্ছেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শিক্ষা-দুর্নীতির দাগ তুলতে পরিকল্পনা করে অনুষ্ঠানের আয়োজন, অভিযোগ শুভেন্দুর। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিচারপতি, মন্ত্রী, সাংসদ থেকে বিশিষ্টরা রাজ্যপালের হাতেখড়ির অনুষ্ঠান নিয়েও তর্কযুদ্ধে বিজেপি-তৃণমূল (BJP-TMC)।