✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Governor On Mamata: 'আমার সম্মান নষ্টের চেষ্টা করলে ভুগতে হবে', মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের

ABP Ananda  |  03 Jul 2024 07:53 AM (IST)
ABP News

GovernorAttacksMamata: শপথ নিয়ে বিতর্ক চলছিলই, এবার অবমাননাকর মন্তব্যের অভিযোগে, স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ তিনি বলেন, কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করে, তাহলে তাঁকে ভুগতে হবে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। বাংলার বুকে আরও এক নজিরবিহীন ঘটনা। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল। বরানগর বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেনের। শপথ-টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার রাজ্যপালকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী।


মুখ্য়মন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করে রাজভবনের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখা হয়, কোনও মন্ত্রী,  পাবলিক অফিসিয়ালের কোনও দায়িত্বজ্ঞানহীন ঘৃণায় ভরা মন্তব্য করা উচিত নয়। এরপর, গত ২৯ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দেন রাজ্যপাল। রাজ্যপাল  সি ভি আনন্দ বোস বলেন, 'সব সীমা ছাড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছি।' এরপরই, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে দায়ের হল মামলা। রাজ্যপাল বলেন, কেউ যদি আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেন, তবে তিনি যিনিই হোন, তাঁকে ভুগতে হবে। মুখ্যমন্ত্রী আমার সাংবিধানিক সহকর্মী। আমি সেই হিসাবেই তাঁকে মর্যাদা দিই। কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, আমি মানহানির মামলা দায়ের করেছি। বাকিটা আদালত বিচার করবে। ABP Ananda LIVE

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Governor On Mamata: 'আমার সম্মান নষ্টের চেষ্টা করলে ভুগতে হবে', মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.