CV Ananda Bose: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি রাজ্যপালের। ABP Ananda Live

শপথ সংঘাতের মধ্যেই রাজ্য সরকার-রাজ্যপাল টানাপড়েনে নতুন মোড়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল। পাশাপাশি, বাংলার অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও তুললেন সিভি আনন্দ বোস। রাজ্যপালকে পাল্টা কটাক্ষ-বাণে বিদ্ধ করল তৃণমূল কংগ্রেস।

দুই নব নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ নিয়ে রাজ্য় সরকার-রাজ্য়পাল সংঘাতের প্রেক্ষাপটে যোগ হল নতুন মাত্রা। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে নিশানা করে জোড়া আক্রমণ শানালেন সি ভি আনন্দ বোস। একদিকে বাংলার অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি, অন্যদিকে, অবমাননাকর মন্তব্যের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল।

শপথ-টানাপড়েন নিয়ে বৃহস্পতিবার রাজ্যপালকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। শনিবার, সেই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঙ্কার দিলেন সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola