Governor In Sandeshkhali: রাজ্যপালের কাছে বাঁচার কাতর আর্তি সন্দেশখালির মহিলাদের
ABP Ananda | 13 Feb 2024 08:29 AM (IST)

রাজ্যপাল সন্দেশখালিতে (Sandeshkhali ) পা রাখতেই, অভিযোগের পাহাড় নিয়ে রাজ্যপালের কাছে ছুটে গেলেন মহিলারা। রাজ্যপালকে সামনে পেয়ে কেউ পা ধরে বাঁচার কাতর আর্তি জানালেন, কেউ ভেঙে পরলেন কান্নায়। কঠোর ব্যবস্থা নেবেন বলে তাঁদের আশ্বস্তও করলেন সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।