Bratya Basu: মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপসারণের নির্দেশ রাজ্যপালের
ABP Ananda LIVE: ভোটের(lok sabha election) মুখে রাজ্য-রাজ্যপাল(cv ananda bose) সংঘাতে নাটকীয় মোড়। মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (bratya basu)অপসারণের নির্দেশ রাজ্যপালের। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে ব্রাত্যের অপসারণের সুপারিশ, খবর পিটিআই। ৩০ মার্চ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বৈঠকে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। সেখানে লোকসভা ভোট নিয়ে রাজনৈতিক আলোচনা হয় বলে রাজভবন সূত্রে খবর। তারপরেই ব্রাত্যর অপসারণের সুপারিশ রাজ্যপালের, খবর পিটিআইয়ের।