Panchayat Election 2023: 'যেখানে ভোট-অশান্তি হবে, সেখানেই যাব',উত্তরবঙ্গে গিয়ে বললেন রাজ্যপাল
'যেখানে ভোট-অশান্তি সেখানেই যাব', ভাঙড়, ক্যানিংয়ের পর উত্তরবঙ্গেও গিয়ে বললেন রাজ্যপাল (Governor)। সন্ত্রস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে চান রাজ্যপাল। 'সন্ত্রাসের ঘটনা ঘটলেও বেছে বেছে রিপোর্ট পাঠানো হয়েছে। যে রিপোর্ট পাঠানো হয়েছে, তার সঙ্গে বাস্তবের মিল নেই', প্রশাসনকে নিশানা করে ফের বললেন রাজ্যপাল।