Governor CV Ananda Bose : রাজ্যপালের হাতেখড়ি, 'জয় বাংলা' ও তীব্র রাজনৈতিক তরজা। Bangla News

বাংলায় প্রতীকী হাতেখড়ি হল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose)। অনুষ্ঠানের ফাঁকে কখনও রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) কথা বললেন। কখনও, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা গেল রাজ্যপালের স্ত্রীকে। আর, এদিনের রাজভবনের অনুষ্ঠান নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

অনুষ্ঠানে রাজ্যপালের হাতে বর্ণপরিচয় তুলে দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ। অনুষ্ঠানে হাজির কলকাতার মেয়র, পুলিশ কমিশনার
বিরোধী দলনেতা অনুষ্ঠানে না গেলেও, ছিলেন তথাগত রায়। বাংলায় হাতেখড়ি দেওয়ার দিনেই রাজ্যপালের মুখে 'জয় বাংলা'। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola