CV Ananda Bose: রাজ্যপালের আমেরিকা সফর বাতিল! ২টি কারণ জানাল রাজভবন
ABP Ananda | 25 Sep 2023 07:45 PM (IST)

আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। আমেরিকায় (America) ওয়ার্ল্ড কালচার ফেস্টিভ্যালে আমন্ত্রণ ছিল রাজ্যপালের। সেই সফরই বাতিল করা হয়েছে রাজভবন সূত্রের খবর। কিন্তু বাতিল করা হল এই সফর? রাজভবন সূত্রে বলা হয়েছে, রাজ্যে ডেঙ্গি (Dengue Situation) পরিস্থিতি উদ্বেগজনক, সেই কারণে সফর বাতিল রাজ্যপালের। পাশাপাশি রাজ্যের (West Bengal) আর্থিক অবস্থার প্রসঙ্গও তুলে জানানো হয়েছে সেই অবস্থার কথা মাথায় রেখে রাজ্যপালের বিদেশ সফর বাতিল করা হয়েছে।