Governor: 'সমালোচকরাই সেরা শিক্ষক,' শুভেন্দুর আক্রমণের জবাবে ধন্যবাদ রাজ্যপালের | ABP Ananda LIVE
ABP Ananda | 04 Apr 2023 08:18 PM (IST)

'সমালোচকরাই সেরা শিক্ষক,' শুভেন্দুর (Suvendu Adhikari)আক্রমণের জবাবে ধন্যবাদ জানালেন রাজ্যপাল (C V Anand Bose)। এদিন সি ভি আনন্দ বোস বলেন, "আমি ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি সমালোচকরাই সেরা শিক্ষক। আমার সমালোচনা করার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম রিপোর্ট সংগ্রহ করতে নয়। যে রিপোর্ট ইতিমধ্যেই দেওয়া হয়েছে তার সত্যতা যাচাই করতে। আমি মনে করি, প্রথমে দেখা তারপর তা মূল্যায়ন, বিশ্লেষণ, সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নেওয়া আমার উচিত।''