Governor : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃতের পরিবারের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থার আশ্বাস রাজ্যপালের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যু কীভাবে হল? মৃতের পরিবারের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থার আশ্বাস দিলেন আচার্য ও রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আজ তিনি যাদবপুরের মেন হস্টেলে যান। ঘটনাস্থল ঘুরে দেখার পরে ক্যাম্পাসে গিয়ে বৈঠক করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে।